News Bangla 24 BD | আরও দুই বছর বিশ্ব একাদশকে আতিথ্য দেবে পাকিস্তান! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আরও দুই বছর বিশ্ব একাদশকে আতিথ্য দেবে পাকিস্তান!


তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব একাদশকে ২০ রানে হারিয়ে শুভসূচনা করেছে পাকিস্তান। মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তামিম-ডু প্লেসিসদের পরাজিত করে সরফরাজ আহমেদের দল। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। সেই ম্যাচের দিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, আগামী আরো দুই বছর বিশ্ব একাদশকে আতিথ্য দেয়ার পরিকল্পনা রয়েছে।

২০০৯ সালে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। সেই ঘটনার জের ধরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে না। এক জিম্বাবুয়ে ছাড়া কোনো দলই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গত আট বছরে পাকিস্তানে যায়নি। বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সেই ‘বন্ধ্যাত্ব’ ঘুচতে যাচ্ছে।

দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে শেঠি বলেছেন, ‘বিশ্ব একাদশ সিরিজ তিন বছর ধরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিন সিরিজের এটা প্রথমটি এবং আগামী দুই বছরে আমাদের আরো দুটি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
চলতি বছর শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফরে আসবে জানিয়ে শেঠি বলেন, ‘বিশ্ব একাদশের সফর শেষ হওয়ার পর আগামী মাসে লাহোরে শ্রীলঙ্কা একটি অথবা দুটি ম্যাচ খেলার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে এবং তারপর তিন ম্যাচের সিরিজ খেলতে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ আসার ব্যাপারেও সম্মতি দিয়েছে।’

বিশ্ব একাদশের পর শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ আসলে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পথ উন্মুক্ত হবে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, ‘যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ইভেন্টগুলো বাধাগ্রস্ত না করে তবে আমি কল্পনা করছি আগামী বছর কমপক্ষে একটি কিংবা দুটি বড় দল পাকিস্তান সফরে আসবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ