চাল নিয়ে চালবাজি হচ্ছে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, কিছু অসাধু মিল মালিক চালের দাম নিয়ে চালবাজি করছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে চালের দাম বাড়াচ্ছে। যেসব ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
চালের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, চাল নিয়ে রাজনীতি চলছে, চাল নিয়ে সমস্ত দেশকে একটা বিভ্রাটের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে।
মজুতদার, আড়তদার, মিল মালিকসহ সবাইকে সতর্ক করে মন্ত্রী বলেন, এখনও সময় আছে ভালো হয়ে যান। আপনারা যেভাবে চালের দাম বাড়াচ্ছেন, যেভাবে সিন্ডিকেট করে দেশে চালবাজি শুরু করেছেন, চাল নিয়ে রাজনীতি শুরু করেছেন, একটা বিভ্রাট সৃষ্টির চেষ্টা করছেন তা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না।
হাওরে আগাম বন্যায় ফসলহানির পর দুই দফা বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের ফসল নষ্ট হয়েছে। বেশ কয়েক মাস আগে বেড়ে যাওয়া চালের দাম গত কয়েক দিনে আরও বেড়েছে।
চাল আমদানি শুল্ক ২৬ শতাংশ কমিয়ে দুই শতাংশে নামানোর পরেও চালের বাজারে অস্থিরতা কাটছে না। এরপর থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া ও মিয়ানমার থেকে চাল আমদানির চুক্তি করেছে সরকার।

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 