রাজশাহী কিংসে মুস্তাফিজুর রহমান
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে রাজশাহী কিংসে খেলবেন মুস্তাফিজুর রহমান। শনিবার বিপিএলের খেলোয়াড় ড্রাফটে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় রাজশাহী। এ প্লাস ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজুর রহমানের পারিশ্রমিক ৪৫ লাখ টাকা।
ড্রাফটে সবার আগে খেলোয়াড় বাছাই করার সুযোগ পায় রাজশাহী কিংস। শুরুতেই মুস্তাফিজকে দলে নিতে ভুল করেননি বিপিএলের গত আসরের রানার্সআপরা। মুস্তাফিজ ইনজুরির কারণে গত বছরের বিপিএলে খেলেননি। এবার তার আইকন হওয়ার কথা ছিল। কিন্তু বিপিএলে একটি দল কমে যাওয়ায় আইকন খেলোয়াড় তালিকা থেকে মু্স্তাফিজের নাম কাটা পড়ে। একমাত্র খেলোয়াড় হিসেবে এ প্লাস ক্যাটাগরিতে মুস্তাফিজকে রাখে বিপিএল গভর্নিং কাউন্সিল।
সতীর্থ হিসেবে মুস্তাফিজ পাচ্ছেন বন্ধু মেহেদী হাসান মিরাজকে। জাতীয় দল ও যুব দলের বাইরে এবারই প্রথম ঘরোয়া কোনো টুর্নামেন্টে একসঙ্গে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ ও মিরাজ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানে ছিলেন দুজনই। মিরাজ পঞ্চাশ ওভারের টুর্নামেন্টে খেললেও ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন মুস্তাফিজ।
খেলোয়াড় ড্রাফটে প্রথম দুই রাউন্ডের তালিকা
ঢাকা ডায়নামাইটস: আবু হায়দার রনি, জহুরুল ইসলাম অমি।
চিটাগং ভাইকিংস: সানজামুল ইসলাম. মোহাম্মদ আল-আমিন।
রাজশাহী কিংস: মুস্তাফিজুর রহমান, জাকির হোসেন।
সিলেট সিক্সার্স: আবুল হাসান রাজু। শুভাগত হোম।
খুলনা টাইটান্স: নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরী রাহী।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মোহাম্মদ আল-আমিন হোসেন। আরাফাত সানী
রংপুর রাইডার্স: শাহরিয়ার নাফিস আহমেদ, নাজমুল হোসেন অপু।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 