News Bangla 24 BD | বিপিএলে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক কেমন? - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বিপিএলে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক কেমন?


চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট। সাতটি দল এবারের বিপিএলে অংশ নিচ্ছে। ২ নভেম্বর শুরু হচ্ছে বিপিএল। এবার তিনটি ভেন্যুতে বিপিএলের সাতটি দল মুখোমুখি হবে।

দেশি ক্রিকেটাররা কে কত পারিশ্রমিক পাচ্ছেন তা নিয়ে ক্রিকেটপ্রেমিদের আগ্রহ বেশ। গত দুই আসরের মতো এবারও গ্রেডিং পদ্ধতিতে দেশী ক্রিকেটারদের বিপিএলের পারিশ্রমিক নির্ধারণ করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। গ্রেডিং অনুযায়ী পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। তবে ব্যতিক্রম সাত দলের সাত আইকন ক্রিকেটার। আইকন ক্রিকেটাররা নিজেদের পারিশ্রমিক ফ্রাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে ঠিক করে নিয়েছেন। সাত আইকন ক্রিকেটার হচ্ছেন- সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম, সৌম্য এবং সাব্বির।

এক্ষেত্রে ব্যাতিক্রম মুস্তাফিজুর রহমান। এ+ গ্রেডের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের পারিশ্রমিক ৪৫ লাখ টাকা।

মোট পাঁচটি গ্রেডে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। পাঁচটি গ্রেড হচ্ছে এ+, এ, বি, সি, ডি।

এ+ গ্রেডের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজের পারিশ্রমিক সর্বোচ্চ ৪৫ লাখ টাকা।

এ গ্রেডে রয়েছেন ১১ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ২৫ লাখ টাকা।

বি গ্রেডে রয়েছেন ২২ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১৮ লাখ টাকা।

সি গ্রেডে রয়েছেন ৪৩ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১২ লাখ টাকা।

ডি গ্রেডে রয়েছেন ৭১ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ