ত্রাণ দিতে রোহিঙ্গা ক্যাম্পের পথে নাসিম
মিয়ানমারে চলমান নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন ও ত্রাণ বিতরণের জন্য কক্সবাজার পৌঁছেছেন ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ শনিবার বেলা সোয়া ১টার দিকে তারা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাদের অভ্যর্থনা জানান জেলার ১৪ দলীয় নেতারা।
নাসিমের সঙ্গে রয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, চট্টগ্রামের সাংসদ মাঈনুদ্দীন খান বাদল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।
বিমানবন্দরে অবতরণ করার পরে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে কুতুপালংয়ের উদ্দেশে রওনা দেন তারা।

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 