News Bangla 24 BD | কোহলির এক ডজন ‘ডাক’ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আজ চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে সাজঘরে ফিরেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।

এনিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় আর ক্যারিয়ারের ১২তম ‘ডাক’ মারলেন কোহলি। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে ডাক মারেন কোহলি।

২০১৭ সালে ওয়ানডেতে ৮৪.৭৫ গড়ে রান করছেন বিরাট কোহলি।

১৯ ইনিংসে এখন পর্যন্ত কোহলির ব্যাট থেকে এসেছে ১০১৭ রান। সবার উপরেই ভারতের অধিনায়কের নাম। কোহলির পর রয়েছেন ফাফ ডু প্লেসিস। তার রান ৮১৪। ২০৩ রানের ব্যবধান। কিন্তু এক দিকে ডু প্লেসিস এগিয়ে। চলতি বছরে এখন পর্যন্ত একটিও ‘ডাক’ মারেননি ডু প্লেসি। সেখানে কোহলির ‘ডাকের’ সংখ্যা ২।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ‘ডাক’ মেরেছেন শচীন টেন্ডুলকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ