News Bangla 24 BD | আমার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়নি: মিলা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

আমার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়নি: মিলা


শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে সংগীতশিল্পী মিলার। তবে এ গুঞ্জনকে মিথ্যে বললেন মিলা।

এ প্রসঙ্গে মিলা বলেছেন, ‘বিচ্ছেদের খবর সম্পূর্ণ মিথ্যা। আমার স্বামীর সঙ্গে কোনো বিচ্ছেদ হয়নি। যারা মন-গড়া মিথ্যে বানোয়াট খবর ছড়াচ্ছেন তাদের বলব, দয়া করে মনগড়া খবর প্রকাশ করে বিভ্রান্তিতে ফেলবেন না।’

তবে স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছে এ কথা স্বীকার করেছেন মিলা। বিয়ের পরপরই তাদের মন কষাকষি শুরু হয়। স্বামীর সঙ্গে তার মনোমালিন্য সাংসারিক জীবনের একটি অংশ বলে মনে করছেন মিলা।

সানজারির সঙ্গে ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল মিলার। গত ১২ মে রাতে পারিবারিক আয়োজনের মাধ্যমে পারভেজ সানজারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এ প্রেমের পরিণতি টানেন এই দম্পতি। পারভেজ সানজারি পেশায় বৈমানিক। বর্তমানে কর্মরত আছেন ইউএস বাংলা এয়ারলাইন্স-এ। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসেবে কাজ করেছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ