নেইমার বার্সেলোনা ছাড়ায় ‘ভেতরে-ভেতরে’ খুশি মেসি!
বার্সেলোনা ভক্তদেরকে চমকে দেওয়ার মতই খবর দিল যুক্তরাজ্যের দৈনিক দ্য এক্সপ্রেস। একটি প্রতিবেদনে তারা দাবি করেছে, ‘নেইমার পিএসজি যাওয়ায় ‘ভেতরে ভেতরে’ খুশি হয়েছিলেন লিওনেল মেসি।’
মৌসুম শুরুর আগেই দলবদলের রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে নাম লেখান ব্রাজিলের সুপারস্টার নেইমার। রেকর্ড ১৯৮ মিলিয়ন পাউন্ডে নেইমারকে দলে নেয় ফ্রান্সের ক্লাবটি। যদিও দলবদলের সময় বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছিল, নেইমারের চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন লিওনেল মেসি। পাশাপাশি মেসি নিজেও নেইমারকে দলে থেকে যাওয়ার অনুরোধ করেছিল! কিন্তু এক মাসের ব্যবধানে নতুন খবর দিল যুক্তরাজ্যের গণমাধ্যম।
এতো দিন সবাই জানত, নেইমার যাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন মেসি। কিন্তু এখন মেসির ভিন্ন রূপ সামনে আসছে!
শুধু যুক্তরাজ্যের দৈনিক দ্য এক্সপ্রেস নয়, স্প্যানিশ সাপ্তাহিক ক্রীড়া সাময়িকী ড্যান ব্যালনও একই খবর প্রকাশ করেছে। তারা বলছে, বার্সেলোনার অন্য সবাই হতাশ হলেও মেসি ভেতরে ভেতরে খুশি হয়েছিলেন! মুখে-মুখে থেকে যাওয়ার অনুরোধ করলেও রেকর্ড পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি চেয়েছিলেন নেইমার যেন পিএসজিতেই নাম লিখায়!
নেইমার চলে যাওয়ার পর নতুন মৌসুম থেকে মেসি আপন আঙিনায় অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন। লা লিগার প্রথম তিনটি ম্যাচে জয় পেতে বড় ভূমিকা রেখেছেন। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেতে অবদান রাখেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 