নির্যাতিত রোহিঙ্গাদের পাশে থাকবে সরকার: ওবায়দুল কাদের
যতদিন মিয়ানমার সরকার নির্যাতিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে না ততদিন সরকার তাদের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে কক্সবাজারের উখিয়া বালুখালীতে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুর্যোগ, প্রতিকূলতায় সরকার জনগণের পাশে দাঁড়াচ্ছে বলেই দেশের জনগণ এখনো সরকারের প্রতি আস্থা রেখেছে। বেশ কয়েকটি বড় দুর্যোগ কাটানোর পর রোহিঙ্গা ইস্যু সরকারের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের নিরাপদে আশ্রয় দেয়ার পাশাপাশি ত্রাণ সহায়তা দিয়ে তাদের মুখে অন্ন-বস্ত্র তুলে দিয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রোহিঙ্গাদের ত্রাণ নিয়ে কেউ ছিনিমিনি খেললে ক্ষমা করা হবেনা। আমার দলীয় লোকদের কোন অভিযোগ যেন না শুনি। দলীয় নেতাকর্মীদের প্রশাসকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ত্রাণ বিতরণকালে মন্ত্রী সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ আরো অনেকে।
এর আগে দৈনিক পূর্বদেশ সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মজিবুর রহমান সিআইপি সাড়ে ৭ হাজার শাড়ি, থামি, গামছা, লুঙ্গি, শিশুপোশাক ও ১২ টন চাল কেন্দ্রিয় আওয়ামী লীগের নেতাদের কাছে হস্তান্তর করেন। সকালে টেকনাফে ত্রাণ বিতরণে অংশ নেন সেতুমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 