News Bangla 24 BD | বাড্ডায় আগুনে পুড়ে মায়ের মৃত্যু, দগ্ধ ২ সন্তান - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

বাড্ডায় আগুনে পুড়ে মায়ের মৃত্যু, দগ্ধ ২ সন্তান


রাজধানীর বাড্ডা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে জেসমিন আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে তার ছেলে আমানুল্লাহ (১১) ও মেয়ে সানজিদা আক্তার (৭)।

শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থায়ীন বাসিন্দা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্ব বাড্ডা এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায়। এতে মা জেসমিন আক্তার ও তার দুই সন্তান আগুনে পুড়ে দগ্ধ হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক ফেরদৌস জানান, আহতদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।

মৃত জেসমিন আক্তারের গ্রামের বাড়ি গোপালগঞ্জ। তার স্বামী মোহাম্মদ আব্বাস বিদেশে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ দুই শিশুর অবস্থাও আশঙ্কাজনক। এদের মধ্যে আমানুল্লাহর শরীরের ৩০ ভাগ ও সানজিদার ২৮ ভাগ পুড়ে গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আগুন লাগার কোন কারণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকেরা বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. ফারহাদ হোসেন বলেন, ওই বাড়ির নিচে ফার্নিচারের গোডাউন আর উপরে টিনের ঘর। বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ