News Bangla 24 BD | মিলন-মেলিসার ‘প্রিয়তমা’ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

স্ন্যাক আজাদের গানের মডেল হলেন মিলন খান ও ঊম্মে মেলিসা।

‘প্রিয়তমা’ নামের মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।

‘কলের গান’ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি দর্শকরা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলসহ দেশের বেশ কয়েকটি বেসরকারি টিভিতে।

গানের কথা লিখেছেন স্ন্যাক আজাদ। সুর ও সংগীত রাজেশ ঘোষ।

গানটি সম্পর্কে মডেল মিলন খান বলেন, ‘গানটি অসাধারণ হয়েছে। চিত্রায়নটাও অনেক সুন্দর। গানটির চিত্রায়নে ছিলেন জি স্বাধীন। সব মিলিয়ে অনেক ভালো একটা কাজ করেছি। আশা করি ভিডিওটি সবার ভাল লাগবে।’

দর্শকদের মন ভরাবে উল্লেখ করে উম্মে মেলিসা বলেন, ‘গানটি আমার কাছে অনেক শ্রুতিময় ছিল। গানটির মিউজিক ভিডিও নির্মাণটা অনেক ভালো লেগেছে। কাজটি করতে পেরে আমি খুব আনন্দিত। আশা রাখি, ভিডিওটি দর্শক ভালোভাবে গ্রহণ করবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ