নেইমারের বিদায় যে বার্সার মাঠের পারফর্মেন্সে কোন প্রভাব ফেলেনি তা আরও একবার প্রমাণ হয়ে গেল। লা লিগার চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটে চলা বার্সেলোনা নিজেদের টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে। শনিবার রাতে জিরোনার মাঠে দুই আত্মঘাতীর সঙ্গে সুয়ারেজের গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে ভালভার্দের দল।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সা। ম্যাচের ধারার বিপরীতে ১২ মিনিটে পাল্টা এক আক্রমণে গোলের সুযোগ তৈরি করে স্বাগতিক শিবির। তবে দগলাস লুইসের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগেন। ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকেই আলবার ভলি বেনিতেসের পায়ে লেগে দিক পাল্টে জালে ঢুকলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা।
বিরতি থেকে ফিরে আত্মঘাতী গোলে আবারও ব্যবধান বাড়ায় বার্সা। ম্যাচের ৪৮ মিনিটে আলেইশ ভিদালের ব্যাকহিলে সুয়ারেজও ব্যাকহিল করতে চেয়েছিলেন। তবে বলে সংযোগ ঘটাতে পারেননি। বল ইরাইসসের গায়ে লেগে জালে ঢুকে যায়। আর ম্যাচের ৬৯ মিনিটে সুয়ারেসের গোলে জয় নিশ্চিত হয় বার্সার। এ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মেসির বার্সেলোনা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 