News Bangla 24 BD | রাজধানীতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের রোগীসহ আহত ৫ - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

রাজধানীতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের রোগীসহ আহত ৫


রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। রোববার সকাল ১২টা ২০ মিনিটে বিজয় সরণি এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে এ ঘটনা ঘটে।তাদের সবাইকে পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ বেলা ১২টা ২০ মিনিটে বিজয় সরণি এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে চলন্ত একটি অ্যাম্বুলেন্সের পাশে সজোরে আঘাত করে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে ওই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীসহ পাঁচজন আহত হন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠায়। এ সময় ঘাতক বাসচালক ও তার সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিহঙ্গ পরিবহন প্রায়ই এ ধরনের ঘটনা ঘটায়। এ নিয়ে পরিবহন কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ