ভেঙে গেল স্পর্শিয়া-রাফসানের সংসার
ছোট পর্দা আর বড় পর্দায় যেন ভাঙনের সুর বেজেই চলছে। মাত্র কয়েক দিন আগে বেশ কয়েকজন আলোচিত শিল্পীর সংসার ভেঙেছে। এবার সে তালিকায় যোগ হয়েছে মডেল অভিনেত্রী ও সদ্য নায়িকার খাতায় নাম লেখানো অর্চিতা স্পর্শিয়ার নাম।
স্পর্শিয়া আর পরিচালক রাফসান আহসানের মাত্র দুই বছরের সংসার। গতকাল রোববার সন্ধ্যায় জানা গেল, তারা দুজনই বিবাহবিচ্ছেদের জন্য পারিবারিক আদালতে আবেদন করেছেন। স্পর্শিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন রাফসান আহসান।
তিনি জানান, গত ২১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে তারা বিবাহ-বিচ্ছেদের জন্য আবেদন করেছেন।
রাফসান আরো বলেন, ‘স্পর্শিয়া খুব ভালো মেয়ে। আমরা ভালো বন্ধু ছিলাম। আমার কঠিন সময়ে ওকে পাশে পেয়েছি। ওই সময় ও আমাকে সাপোর্ট দিয়েছে। আমরা একসঙ্গে না থাকলেও আমাদের মধ্যে সম্মানবোধ সব সময়ই থাকবে। কিছুদিন যাবৎ নানা বিষয়ে আমাদের মধ্যে মতের অমিল হচ্ছিল। আমরা আলাদা থেকেছি। শেষ পর্যন্ত নিজেরা আলোচনা করে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এখনো আমরা দুজন দুজনকে ভালোবাসি। কিন্তু চারপাশের কিছু মানুষের মধ্যস্থতার কারণে বিষয়টি জটিল হয়ে গেছে।’

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার 