News Bangla 24 BD | ‘শরীর নিয়ে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি’ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

‘শরীর নিয়ে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি’


সিনেমার পররাগিনি এমএমএস ফ্র্যাঞ্চাইজির ওয়েব সিরিজ নিয়ে হাজির একতা কাপুর। রাগিনি এমএমএস রিটার্নস নামের ওয়েব সিরিজটিতে রাগিনি চরিত্রে অভিনয় করছেন কারিশমা শর্মা। পোস্টার থেকে শুরু করে ট্রেইলার সব কিছুতেই এ অভিনেত্রীর খোলামেলা ও অন্তরঙ্গ দৃশ্য সবার চোখ কপালে তুলেছে।

এর আগে ‘পবিত্র রিশতা’ ও ‘ইয়ে হ্যায় মহব্বতে’ টিভি সিরিয়ালে অভিনয় করেছেন কারিশমা। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। এতে খোলামেলা ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে কথা বলেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমরা শিল্পীরা সৈন্যের মতো এবং পরিচালক কর্নেল। তিনি আমাদের যা বলেন আমরা তাই করি। এটা আমাদের কাজের একটি অংশ। বাস্তব জীবনে আমরা সবাই অন্তরঙ্গ হই, তাহলে একই কাজ ক্যামেরার সামনে করলে সমস্যা কোথায় বুঝতে পারি না। সত্যি কথা বলতে, শরীর নিয়ে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’

রাগিনি এমএমএস রিটার্নস ওয়েব সিরিজের পর আর কোনো কাজ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে হোটেল মিলান নামের একটি সিনেমার শুটিং করেছি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কুনাল রয় কাপুর এবং পরিচালনা করছেন বিশাল মিশ্র। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারিতে এটি মুক্তি পাবে। এছাড়া বেশ কয়েকটি সিনেমায় চুক্তির কথা হচ্ছে।’

এছাড়া রাগিনি এমএমএস রিটার্নস ওয়েব সিরিজে সিমরান চরিত্রে অভিনয় করছেন রিয়া সেন। দুটি মেয়েকে ঘিরে তৈরি হয়েছে এর গল্প। যারা একটি পরিত্যাক্ত কলেজে উদ্ভট সব বিষয় লক্ষ্য করেন। তারা একটি এমএমএস সিডির সন্ধান করছেন, যার মধ্যে লুকিয়ে রয়েছে এর রহস্য। এটি প্রযোজনা করছেন একতা কাপুর এবং পরিচালনা করছেন সুযশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ