গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল মাতালেন প্রিয়াংকা
রুপালি পর্দার বাইরে নানান সামাজিক কর্মকাণ্ডেও ব্যস্ত দেখা যায় বলিউডের দেশি গার্ল হিসেবে পরিচিত প্রিয়াংকা চোপড়াকে। তারই ধারাবাহিকতায় ইউনিসেফের গ্লোবাল সিটিজেনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন।
সম্প্রতি যুক্তরাস্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল-২০১৭’। এবারের আসরে উপস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছিলো এই বলিউড তারকাকে। নেচে-গেয়ে তিনি মাতিয়ে দিয়েছেন অায়োজন। নানা দেশ থেকে আসা শিশু, কিশোরদের সঙ্গে কাটিয়েছেন দারুণ সময়। এসময় বাংলাদেশি এক কিশোরীর সঙ্গেও দারুণ মজা করেন তিনি।
এই অনুষ্ঠানের উপস্থাপনার সুযোগ পেয়ে সম্মানিত প্রিয়াংকা। বেশ উচ্ছ্বসিত হয়েই ইউনিসেফকে ধন্যবাদ জানিয়েছেন ব্যক্তিগত টুইটারের মাধ্যমে। প্রিয়াংকা বলেন, ‘নিউইউয়র্কে এই অনুষ্ঠানটির উপস্থাপনা আমার জীবনের সেরা ঘটনাগুলোর একটি হয়ে থাকবে।’
এই অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ং, পপ তারকা ডেমি লোভাতো, ফ্রিদা পিন্টোসহ আরো অনেক নামিদামি তারকারা।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার 