পূজায় সাদা পোষাকে নিরাপত্তা দেবে র্যাব: বেনজীর
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সারাদেশে সাদা পোশাকে নিরাপত্তা দেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে রাজধানীর বনানী পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
বেনজীর আহমেদ বলেন, আজ ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা। পূজা উৎসব নির্বিঘ্ন করতে যেসব এলাকায় আমাদের ব্যাটালিয়ন ও কোম্পানি রয়েছে সে এলাকায় আমরা নিরাপত্তা দেব।
র্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে শত বছরের। এ দেশে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ে উৎসব পালন করা হয়। সবাই যেন তাদের উৎসব পালন করতে পারে, তাই আমাদের লক্ষ্য সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। সে কারণে নজরদারী ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
এ সময় র্যাবের অতিরিক্ত পরিচালক আনোয়ার লতিফ খান আইন ও গণমাধ্যম শাখার পরিচালন কমান্ডার মুফতি মাহমুদ খানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 