News Bangla 24 BD | জঙ্গি দমনে বাংলাদেশের প্রশংসা চীনা পুলিশ প্রধানের - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

জঙ্গি দমনে বাংলাদেশের প্রশংসা চীনা পুলিশ প্রধানের


সাম্প্রতিক উন্নয়নমুখী ও স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে জঙ্গি তৎপরতা দমনে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন চীনের পুলিশ প্রধান ও পাবলিক সেফটি মন্ত্রাণালয়ের ভাইস মিনিস্টার ওয়াঙ জিয়াওঙে।

ইন্টারপোলের সাধারণ সভায় অশংগ্রহণরত বাংলাদেশ আইজিপি এ কে এম শহীদুল হক এর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে চীনের দ্বিপাক্ষিক বৈঠক গতকাল মঙ্গলবার বেইজিংয়ের ডায়াউটাই ন্যাশনাল গেস্ট হাউজে অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পুলিশ প্রধান ও পাবলিক সেফটি মন্ত্রাণালয়ের ভাইস মিনিস্টার ওয়াঙ জিয়াওঙে। এ সময় চীনা পুলিশ প্রধান স্থিতিশীল আইন-শৃঙ্খলা ও পরিস্থিতি জঙ্গি দমনে বাংলাদেশের প্রশংসা করেন।

চীনের ভাইস মিনিস্টার কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা নিতে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি চীনে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সম্পসারণের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ পুলিশের দক্ষতা উন্নয়নে চীনের সহযোগিতা বাড়ানোরও আগ্রহ প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের পক্ষে আইজিপি এ কে এম শহীদুল হক বৈশ্বিক নিরাপত্তায় চীনের ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি জঙ্গি তৎপরতা দমনে বাংলাদেশ সরকারের গৃহীত ‘জিরো টলারেন্স’ নীতি এবং এ নীতির আলোকে সস্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সাম্প্রতিক গৃহীত কার্যক্রম সম্পর্কে চীনকে অবহিত করেন। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জঙ্গিবাদ, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য সামাজিক অপরাধ দমনের সাফল্য এবং এ সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় করেন।

বৈঠকে উভয় পক্ষ গত বছরের অক্টোবর মাসে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে বাংলাদেশ এবং চীনের মধ্যে জঙ্গিবাদ মোকাবেলার লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করেন। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুদেশের পুলিশের মধ্যে চলমান সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ