News Bangla 24 BD | অ্যাম্বাসেডর সুমাইয়া শিমু - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সুমাইয়া শিমু। ঈদের পরপরই এই সংস্থাটির হয়ে কাজ শুরু করেছেন তিনি। এরইমধ্যে রোহিঙ্গাদের ক্যাম্পেও গিয়েছেন। সেখানে থেকে অসহায় রোহিঙ্গাদের পাশে থাকার জন্য দল মত শ্রেণী নির্বিশেষ সবাইকে আহ্বান জানিয়েছেন এই মডেল ও অভিনেত্রী। ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করা প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় এক প্রাপ্তি। এই প্রাপ্তি অনেক সম্মানের, ভালোলাগারও বটে। একজন শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমনিতেই আমার অনেক কাজ করা উচিত বলে আমি মনে করি। কিন্তু তারপরও একটি আন্তর্জাতিক সংস্থা আমাকে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করেছেন সামাজিক কাজগুলোতে মানুষের পাশে থাকার জন্য, সচেতনতা সৃৃষ্টির জন্য। এটা আমার জন্য সত্যিই গর্বের বিষয়। আমি আমার সাধ্যমতো এই সংস্থার পক্ষে নিবেদিত হয়ে কাজ করে যাবো।’
সুমাইয়া শিমু আরও জানান, এরইমধ্যে তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ড. আফসার আহমেদের অধীনে ‘শিক্ষা ও আর্থ সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশে টেলি-প্লে অভিনয়ে নারীর ভূমিকা’ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। এখন শুধু মৌখিক পরীক্ষা বাকী রয়েছে। এর বাইরে গেলো ঈদে শিমু অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে ছিলো-সালাহ উদ্দিন লাভলুর ঈদ ধারাবাহিক ‘মনসুর মালা’, এস এ হক অলিকের ‘স্বঘোষিত গোয়েন্দা’ ও ‘লাভ ম্যারেজ উইথ অ্যারেঞ্জ ম্যারেজ’।

এ বিভাগের অন্যান্য সংবাদ