কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৭ জন নিহত
কুমিল্লার চান্দিনায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোবাবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার নুরীতলায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন এবং চান্দিনা হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে হাইওয়ে থানা পুলিশের এসআই জীবন চন্দ হাজারী জানান, নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 