‘হায় হোসেন, হায় হোসেন’ মুখরিত তাজিয়া মিছিল
কারবালার বিষাদময় ঘটনাকে স্মরণ করে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশেষ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর হোসনি দালান থেকে শুরু হয় তাজিয়া মিছিল। অন্যদিকে মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে বের করা হয় আর একটি তাজিয়া মিছিল।
‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে এগিয়ে যান মিছিলে অংশ নেয়া মুসলমানরা। তাজিয়া মিছিলে ধাতব পদার্থ, ছুরি-কাঁচি ব্যবহার নিষিদ্ধ করেছে ডিএমপি। তাজিয়া মিছিলের চারপাশে ঘিরে রয়েছেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
তাজিয়া মিছিলের মূল লক্ষ্য কারবালার ইতিহাস উপস্থাপন ও শোক প্রকাশ। মিছিলে অংশগ্রহণকারীরা অনেকেই বিভিন্ন নিশান নিয়ে এসেছেন। বেশিরভাগ মানুষের পড়নে কালো পোশাক।
মিছিলে বহন করা হয়েছে ইমাম হোসেন (রা.) এর সমাধির আদলের প্রতিকৃতি। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে রাস্তার দুপাশে। এছাড়া মিছিলের সামনে ও পেছনে রয়েছে পুলিশের প্রহরা।
তাজিয়া মিছিল দেখার জন্য শতশত মানুষ আজিমপুর রোডের দু’পাশে অবস্থান করছেন। অনেকের হাতে দেখা গেছে মুরগি, কবুতর, আগরবাতি।
আজিমপুর রোডের পাশে দাঁড়িয়ে থাকা গোলাম হোসেন নামে একজন জানান, বিভিন্ন উদ্দেশে মানত করে এসব দেয়া হবে তাজিয়া মিছিলে। কেউ কেউ টাকাও দেন।

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 