প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৭ অক্টোবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন। বর্তমানে তিনি সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ওয়াশিংটন থেকে টেলিফোনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী লন্ডন হয়ে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন।’
গত ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের একটি হাসপাতালে শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়। এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী এখন ভালো আছেন এবং ঢাকায় তিনি তার কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যান।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 