News Bangla 24 BD | বলিউডে অভিষেক হচ্ছে সামান্থার? - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ৬ অক্টোবর প্রেমিক নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। হিন্দু ও ক্রিশ্চিয়ান রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এদিকে সামান্থার হবু শ্বশুর নাগার্জুন জানিয়েছেন, বিয়ের পরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সামান্থার। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

গতকাল মঙ্গলবার একটি সিনেমার প্রচারণায় গিয়ে নাগার্জুন জানিয়েছেন, বলিউডের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সামান্থা। সিনেমাটি প্রযোজনা করবেন রনি স্ক্রুওয়ালা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেতা।

সামান্থা ভক্তদের মনে অনেক দিন ধরেই প্রশ্ন, বিয়ের পর সামান্থা অভিনয় চালিয়ে যাবেন কিনা? যদিও সামান্থা একাধিকবার নিশ্চিত করেছেন, বিয়ের পর তিনি অভিনয় চালিয়ে যাবেন। এ বিষয়ে সামান্থার হবু শ্বশুর জানিয়েছিলেন, বিয়ের পর যদি সামান্থা অভিনয় ছেড়ে দেয় তবে তাকে তিনি ভৎসনা করবেন।

বিয়ের আনুষ্ঠানিকতার পরই ‘রাঙ্গাথালাম ১৯৮৫’ সিনেমার শুটিংয়ে ফিরবেন তিনি। সামান্থার বিয়ের জন্য সিনেমাটির শুটিং কিছুটা পিছিয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

অন্যদিকে সামান্থা-চৈতন্যর বিয়ের দিনটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন অভিনেতা নাগার্জুন। ভারতের গোয়াতে অনুষ্ঠিত হবে সামান্থার বিয়ের অনুষ্ঠান। বিয়েতে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন নাগার্জুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ