News Bangla 24 BD | ধর্মঘটের ডাক বার্সেলোনার, উত্তেজনার আগুণ জ্বলছে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ধর্মঘটের ডাক বার্সেলোনার, উত্তেজনার আগুণ জ্বলছে


উত্তেজনার আগুণ জ্বলছে বার্সেলোনায়। স্বাধীনতার দাবিতে কাতালুনিয়ার চলমান দাবির সমর্থনে আজ মঙ্গলবার থেকে ধর্মঘটের আহ্বান করেছে ইউরোপের অন্যতম সেরা ফুটবল ক্লাব বার্সেলোনা এফসি। রবিবার গণভোটে এই অঞ্চলের মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেয়।

ক্লাবের সব কার্যক্রম বন্ধ করে দিয়ে স্বাধীনতার দাবিতে আন্দোলনের সঙ্গে সংহতি জানাচ্ছে মেসিদের দল। ক্লাবের পক্ষ থেকে সোমবারই এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, কাতালানিয়ার প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য বিভিন্ন ট্রেড ইউনিয়নের সমন্বয়ে গঠিত ‘টেবল ফর ডেমোক্রেসি’র ডাকা ধর্মঘটে বার্সেলোনা এফসি যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য আগামী ৩ অক্টোবর ক্লাব বন্ধ থাকবে।

স্পেনের কেন্দ্রীয় সরকারের ঠেকানোর ঘোষণার পরও গত ১ অক্টোবর গণভোট অনুষ্ঠিত হয়। এখন ওই অঞ্চলে চলছে সর্বাত্মক ধর্মঘট।

বার্সেলোনার ডাকা ধর্মঘটের অংশ হিসেবে আজ ৩ অক্টোবর পুরো দিন ক্লাব বন্ধ থাকবে। পেশাদার দল বা যুব দলেরও কোনো অনুশীলন হবে না। ক্লাবের জাদুঘরও বন্ধ থাকবে এদিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ