কাল ফিরছেন প্রধানমন্ত্রী, গণসংবর্ধনার প্রস্তুতি
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে কাল শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে করে ঢাকায় আসছেন তিনি। সকালে দেশে ফেরার পর প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। এ সময় বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে দলের নেতা–কর্মীরা অবস্থান করে এই সংবর্ধনায় অংশ নেবেন।
এ উপলক্ষে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি আজ শুক্রবার লন্ডনের স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটায় রওনা দেবে। ফ্লাইটটির কাল সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বলে বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে।
রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রীর মানবিক আচরনের জন্য ব্রিটিশ পত্রপত্রিকা শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ আখ্যায়িত করেছে। সংযুক্ত আরব আমীরাতের (ইউএই) সর্বাধিক প্রচারিত দৈনিক (খালিজ টাইমস) রোহিঙ্গা সংকটের প্রতি মানবিক আবেদনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উচ্ছসিত প্রসংসা করেছেন।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে রোহিঙ্গাদের নিরাপত্তা ও তাদের ফেরত নিতে জাতিসংঘ সাধারণ পরিষদে ৫ দফা প্রস্তাব দেন। যা বিশ্ব নেতৃবৃন্দের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে দলের সকল নেতাকর্মীকে সকাল সাড়ে ৮টার মধ্যে স্ব-স্ব স্থানে অবস্থান নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সফল করার আহ্বান জানিয়েছেন।

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 