সংগীতশিল্পী মিলাকে মারধরের অভিযোগে স্বামী গ্রেপ্তার
সংগীতশিল্পী মিলাকে মারধর ও যৌতুকের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানায় বাদী মিলার দায়ের করা মামলায় গতকাল রাতে পারভেজ সানজিরকে গ্রেপ্তার করে আদালতে চালান করে দেয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুর রাজ্জাক। তিনি জানান, মিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে পারভেজ সানজিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। আজ শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, কণ্ঠশিল্পী মিলা বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি ছিলেন।
প্রসঙ্গত, একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল মিলার। গত ১২ মে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার 