News Bangla 24 BD | হল ভাড়া করে মাহির ছবি দেখবেন তার স্বামী - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

হল ভাড়া করে মাহির ছবি দেখবেন তার স্বামী


আজ মু্ক্তি পেলো মাহিয়া মাহি-আরিফিন শুভ অভিনীত আলোচিত ঢাকাই ছবি ‘ঢাকা অ্যাটাক’।

বিয়ের পর এটাই মাহির প্রথম ছবি। আর এটি নিয়ে ভীষণ আনন্দিত মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু। এর আগে মাহির কোনো চলচ্চিত্র দেখেননি অপু। এবারই প্রথম বড় পর্দায় নিজের স্ত্রীকে তিনি দেখছেন নায়িকা হিসেবে।

গতকাল বৃহস্পতিবার ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রিমিয়ামের মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় মাহিকে দেখেন অপু।

এছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে নিয়ে নায়িকা স্ত্রীর অভিনয় দেখতে বিশেষ আয়োজন করতে যাচ্ছেন বলে জানান অপু। তিনি বলেন, ‘এরই মধ্যে আমার বন্ধু ও আত্মীয়রা সবাই আমাদের সঙ্গে ছবিটি দেখতে চাচ্ছে। আমিও তাদের কথা দিয়েছি, চলতি সপ্তাহে সবাইকে নিয়ে ছবিটি দেখব। এ জন্য একটা শোর জন্য সিনেমা হল ভাড়া করতে হবে আমাকে। এরই মধ্যে সিনেমা হলের মালিকের সঙ্গে আমার কথা হয়েছে। মাহি এখন লালমনিরহাটে একটি ছবির শুটিং করছে। তার সঙ্গে কথা বলে তারিখ ঠিক করে নেব।’

অপু চান, মাহি চলচ্চিত্রে নিয়মিত কাজ করুক, আর তার পরিবারের পক্ষ থেকেও সবাই মাহির পাশে থাকবে বলে জানান অপু।

দীপঙ্কর দীপনের পরিচালনায় এতে আরো অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, নওশাবা প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আলমগীরকে।

ছবির চিত্রনাট্য লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড নিবেদিত এই ছবি নির্মাণ করছে থ্রি হুইলারস লিমিটেড। ছবিটি প্রযোজনা করছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ