News Bangla 24 BD | সিনহার সঙ্গে আইনজীবীদের সাক্ষাতে পুলিশের বাধা - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

সিনহার সঙ্গে আইনজীবীদের সাক্ষাতে পুলিশের বাধা


প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া আইনজীবীদের মৎস্য ভবনের সামনে থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

শুক্রবার বিকালে প্রধান বিচারপতির বাসভবনে যাচ্ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। এ সময় তাদের আটকে দেয়া হয় বলে জানিয়েছেন বারের সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা।

পুলিশ মৎস্য ভবনের সামনে আইনজীবী সমিতির নেতাদের বাধা দিলে পরে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) আমরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে আলাপ করেছিলাম। তিনি জানিয়েছিলেন- প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু আজকে আমাদের বাধা দেয়া হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।’

এদিকে, শুক্রবার বিকালের পর সুপ্রিম কোর্ট বার এলাকা থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।

সূত্র: যুগান্তর

এ বিভাগের অন্যান্য সংবাদ