News Bangla 24 BD | অনেক উন্নত দেশ যা পারেনি বাংলাদেশ তা করে দেখিয়েছে - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

অনেক উন্নত দেশ যা পারেনি বাংলাদেশ তা করে দেখিয়েছে


টানা ২০ দিনের সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যা করে দেছিয়েছে; অনেক উন্নত দেশও তা করে দেখানোর সাহস করতে পারেনি। এতে করে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের ভাবমূর্তি আগের যেকোনো সময়ের থেকে বেড়েছে।

দেশে ফিরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গুণীজনদের সঙ্গে মত বিনিময়ের পরে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য। বিপন্ন মানুষকে আশয় দেওয়া যেকোনও মানুষের দায়িত্ব। মানবেতর জীবনযাপন করছিল তারা (রোহিঙ্গারা), তাদের ওপর অত্যাচার চলছিল। প্রথমে যখন তারা আসছিল তখনও আমরা জানি না আসলে কী অবস্থা। যেভাবে গণহত্যা ঘটছে তা জেনে তখন খুব স্বাভাবিকভাবে তাদের আশ্রয় দিতে হলো।’

তিনি আরও বলেন, ‘যদি প্রয়োজন হয় একবেলা খাবো, আরেকবেলার খাবার ওদের ভাগ করে দেবো। বাংলাদেশ যদি এ অবস্থান না নিত তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের এত দৃষ্টি আকর্ষণ করতে পারত না।’

৯টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

তাকে বরণ করে নিতে বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সমাজের বিশিষ্ট ও গুণীজনেরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ