News Bangla 24 BD | এফডিসিতে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

এফডিসিতে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’


চিটাগাইঙ্গা পোয়া শাকিব খান ও নোয়াখাইল্লা মাইয়া বুবলী এখন এফডিসিতে। পরিচালক উত্তম আকাশের নতুন একটি সিনেমার জন্য তাঁরা দুজন বাংলাদেশের দুটি বিভাগের দুজন মানুষের চরিত্র রূপায়ণ করছেন। গতকাল শুক্রবার থেকে রাজধানীর এফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) নতুন এই সিনেমার শুটিং শুরু হয়েছে। চলবে টানা কয়েক দিন। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমার প্রযোজক সেলিম খান।

নায়ক শাকিব খানের বাড়ি চট্টগ্রাম না হলেও নায়িকা বুবলীর দাদাবাড়ি কিন্তু নোয়াখালী। ঢাকায় জন্ম ও বেড়ে ওঠার কারণে এই নায়িকার খুব একটা নোয়াখালী যাওয়া হয়নি। মাঝেমধ্যে পারিবারিক অনুষ্ঠানের কারণে মা-বাবার সঙ্গে গিয়েছিলেন। নতুন সিনেমায় নোয়াখালীর ভাষা রপ্ত করতে মা-বাবার কাছ থেকে সহযোগিতা নিতে হচ্ছে এই নায়িকাকে।

প্রথম আলোকে শাকিব খান বলেন, ‘একজন অভিনয়শিল্পী হচ্ছেন কাদামাটির মতো। চাইলেই তাঁকে সব ধরনের চরিত্রে রূপায়ণ করা সম্ভব। পরিচালক পর্দায় যেভাবে উপস্থাপনা করবেন, সেভাবেই নিজেকে সমর্পণ করলেই হয়। যেকোনো চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে আমি কিন্তু সব সময় পরিচালকের কাছে নিজেকে সমর্পণ করি। চট্টগ্রামের ছেলে না হলেও নতুন এই সিনেমায় আমাকে চট্টগ্রামের ভাষায় সংলাপ বলতে হবে। পুরো ইউনিটের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। অন্য রকম একটা অভিজ্ঞতা হবে বলতে পারেন।’

শাকিব খানের সঙ্গে এ সময়ের আলোচিত নায়িকা বুবলীর এটি পাঁচ নম্বর সিনেমা। এর আগে এই জুটির চারটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হচ্ছে ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’।

এ বিভাগের অন্যান্য সংবাদ