News Bangla 24 BD | আমি তুমি এবং সেই রাত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘আমি তুমি এবং সেই রাত’। এটি রচনা করেছেন অনুরূপ আইচ। পরিচালনায় ছিলেন শেখ রুনা। নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন জেনি ও নিলয়। শেখ রুনা বলেন, ‘এ নাটকটি একটি ভৌতিক নাটক। অনুরূপদা বেশ আন্তরিকতা নিয়ে নাটকটি রচনা করেছিলেন। আমিও চেষ্টা করেছিলাম যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করতে। জেনি ও নিলয় অসাধারণ অভিনয় করেছেন। শুটিংয়ের সময় আমাকে তারা দারুণভাবে সহযোগিতা করেছিলেন। আমি কৃতজ্ঞ তাদের প্রতি।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জেনি বলেন, ‘যতোদূর মনে পড়ে ১৯৬৪ সালের একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটির গল্প রচিত হয়েছিলো। আমি’সহ আমরা যারা কাজ করেছি, বেশ আগ্রহ নিয়েই কাজটি করেছি। সবমিলিয়ে বলা যায় একটি ভালো কাজ ছিলো এটি।’ শেখ রুনা আরও জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে নিলয় ও শখ অভিনীত সানিয়াত পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রটি দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেলেও পরবর্তীতে নিলয়কে আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। এদিকে শেখ রুনা নির্দেশিত উল্লেখযোগ্য এক ঘন্টার নাটক হচ্ছে- ‘অপু তুমি কে’, ‘মনের আকাশ’, ‘পুণরাবৃত্তি’, ‘বাকল’, ‘রাজবন্ধীর চিঠি’, ‘ভালোবাসার আশেপাশে’। টেলিফিল্ম ‘মন চোরা’, ‘মন ছুঁয়ে যায়’, ‘ভালোবাসা ছুঁয়ে যায়’, ‘হয়তো তব্ওু ভালোবাসা’, তোমাকে আর পাই না’ ও ‘স্বপ্নে বসবাস’। তার নির্দেশিত উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক হচ্ছে- বিটিভিতে প্রচারিত ‘আদালত’ এবং এটিএন বাংলায় প্রচারিত ‘ভুল সবই ভুল’।

এ বিভাগের অন্যান্য সংবাদ