News Bangla 24 BD | মিমই প্রথম তারকা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ফের ওমান যাচ্ছেন বিদ্যা সিনহা সাহা মিম। বিশ্বখ্যাত গোল্ড ও ডায়মন্ড বিক্রয় প্রতিষ্ঠান মালাবার-এর আমন্ত্রণে একটি রোড শোতে অংশ নিতেই নায়িকার এবারের ওমান যাত্রা। ১১ অক্টোবর দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সেলিব্রেটি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন। ওমানের মাসকাটে আগামী ১২ অক্টোবর, সোহারে ১৩ অক্টোবর ও সালালাহে ১৪ অক্টোবর তিনটি রোড শো অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন মিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশের আর্টিষ্ট নিয়ে কাজ করছে মালাবার। আর সেই কাজের জন্য আমাকেই তারা পছন্দ করেছেন। এটা আমার জন্য অবশ্যই খুব আনন্দের। আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই গর্বিত। অনুষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি এ জন্য আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ।’ অনুষ্ঠানটির আয়োজন করছেন বাংলাদেশেরই কৃতী ব্যবসায়ী ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী তৌফিক ইউনাইটেড কো. এলএলসি-এর স্বত্বাধিকারী তৌফিকুজ্জামান পলাশ। তিনটি অনুষ্ঠানই আয়োজনের দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী একবছর মালাবারের জিসিসি ইভেন্টের দায়িত্ব পালন করবেন তৌফিক। সম্প্রতি এমনটিই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তৌফিক বলেন, ‘মালাবার বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠান। এতদিন ভারতীয় সেলিব্রেটি নিয়ে তারা কাজ করেছেন। বাংলাদেশী কোনো তারকা নিয়ে জিসিসি-তে এবারই প্রথম অনুষ্ঠান করছে তারা। আমি যেহেতু বাংলাদেশের ছেলে, তাই দেশী কোনো তারকা দিয়েই অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছি। আমার প্রস্তাবে ওরা রাজিও হয়েছে। তাই প্রথম রোড শোটি মিমকে নিয়ে করছি। আশা করি ভবিষ্যতে বাংলাদেশী আরও বড় বড় তারকা নিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ