News Bangla 24 BD | ৭ মাসের মধ্যে বিজিএমইএ ভবন অপসারণের নির্দেশ - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

৭ মাসের মধ্যে বিজিএমইএ ভবন অপসারণের নির্দেশ


রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে তৈরি করা বিজিএমইএ ভবনটি আগামী ৭ মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রোববার দুপুরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে এক নম্বর আপিল বেঞ্চ এ আদেশ দেন।

পোশাক রপ্তানিকারক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনটি ভাঙার জন্য আরও এক বছর সময় চেয়ে গত ২৩ আগস্ট আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করে। শুনানি শেষে দুপুরে ভবনটি সরিয়ে নিতে ৭ মাস দিয়ে আপিল বিভাগের আদেশে বলা হয় এটিই লাস্ট চান্স (শেষ সুযোগ)।

২০১১ সালের ৩ এপ্রিল বিজিএমইএ ভবন ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলার রায় দিয়েছিলেন হাইকোর্ট। এরপর ২১ মে বিজিএমইএ কর্তৃপক্ষ আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। সর্বশেষ এ বছরের ১২ মার্চ এ আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ ভবনটি ভাঙতে ছয় মাস সময় দেন। কিন্তু ভবনটি সরানোর চেষ্টা করেনি বিজিএমইএ কর্তৃপক্ষ। এরই মধ্যে ২৩ আগস্ট আরও এক বছরের সময় চেয়ে আবেদন করে বিজিএমইএ।

এ বিভাগের অন্যান্য সংবাদ