রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের আধিপত্য ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বাছাই পর্বের দশ ম্যাচের দশটিতেই জিতে বিশ্বকাপের টিকেট পেয়েছে জোয়াকিম লোয়ের শিষ্যরা।
রোববার রাতে আজারবাইজানকে ৫-১ গোলে হারিয়েছে জার্মানি। বিশ্বকাপ নিশ্চিত করার পাশাপাশি বাছাই পর্বের খেলায় এক নতুন রেকর্ড গড়েছে জার্মানি। বিশ্বকাপে ইউরোপিয়ান বাছাই পর্বের ইতিহাসে সবথেকে বেশি গোল ব্যবধান জার্মানির। এবারের বাছাই পর্বে জার্মানি গোল করেছে ৪৩টি। গোল হজম করেছে মাত্র ৪টি। ৩৯ গোলের ব্যবধান ইউরোপিয়ান বাছাই পর্বে সর্বোচ্চ। ১৯৯৮ বিশ্বকাপের বাছাই পর্বে সর্বোচ্চ ৩৩ গোলের ব্যবধান ছিল রোমানিয়ার। ১৯ বছরের রেকর্ড ভেঙে নতুন ল্যান্ডমার্ক তৈরি করেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।
এ অঞ্চলে জার্মানি গোলের রেকর্ড গড়লেও গোল হজমের তিক্ত স্বাদ গ্রহণ করেছে সান মারিনো। বাছাই পর্বের দশ ম্যাচের দশটিতেই হারের স্বাদ পাওয়া সান মারিনো গোল হজম করেছে ৫১টি। প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মাত্র দুই বার। জার্মানি দুই ম্যাচে তাদের জালে বল পাঠিয়েছে ১৫ বার।
জার্মানি ৩০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ‘সি’ গ্রুপের পরের স্থানটিতে রয়েছে নর্দান আয়ারল্যান্ড। জার্মানির থেকে ১১ পয়েন্ট পিছিয়ে নর্দান আয়ারল্যান্ড।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 