News Bangla 24 BD | নাফ নদী থেকে শিশুসহ ১২ রোহিঙ্গার লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

নাফ নদী থেকে শিশুসহ ১২ রোহিঙ্গার লাশ উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় আরও একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় শিশুসহ ১২ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ২৮ জন।

রোববার রাত ১০টার দিকে শাহপরীর দ্বীপে নাফ নদীর গোলারচর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। রোহিঙ্গা বোঝাই নৌকাটি ভাটার সময় দমকা হাওয়ার কারণে উল্টে গিয়ে ডুবে যায়। মৃতদের মধ্যে ১০ শিশু, এক নারী ও এক পুরুষ রয়েছে।

জীবিত উদ্ধার হওয়া এক রোহিঙ্গা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া থেকে প্রায় ৪০ জন নৌকায় করে টেকনাফে আসছিলেন। নাফ নদীর ঘোটার চলে তাদের নৌকাটি হঠাৎ ডুবে যায়। তাদের চিৎকারে বিজিবির টহল দল বিষয়টি জানতে পেরে উদ্ধার অভিযানে নামে।

শাহপরিরদ্বীপ বিওপির বিজিবির কোম্পানি কমান্ডার আ. জলিল জানান, উদ্ধার করা রোহিঙ্গারা জানিয়েছেন নৌকাটিতে কমপক্ষে ৪০জন যাত্রী ছিল। রোববার রাত ১০টার দিকে গোলারচর পয়েন্টে মিয়ানমার দিক থেকে আসা রোহিঙ্গা বোঝাই নৌকাটি ভাটার সময় দমকা হাওয়ার কারণে উল্টে গিয়ে ডুবে যায়। ঘটনার পর দুই শিশুসহ ১৩জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা কাজ করছে বলেও জানান তিনি।

টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান জানান, নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও অনেক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ