নড়াইলে স্টোভ বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে কেরোসিন তেলের স্টোভ বিস্ফোরণে ঝলসে গেছে স্বামী-স্ত্রী। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গোপিনাথপুর গ্রামের ভাড়াটিয়া গ্রিজ ব্যবসায়ী জাকির খান (৩৫) গ্রিস তৈরির জন্য মঙ্গলবার রাতে কেরোসিনের স্টোভের মাধ্যমে কড়াইতে গ্রিজ জ্বালাচ্ছিলেন। গ্রিজ যানবাহনে ব্যবহার করা হয়। ওই সময় জাকির কেরোসিনের স্টোভে হাওয়া দিলে স্টোভে অতিরিক্ত বাতাস ঢোকায় স্টোভটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আগুন ও গরম তেল ছড়িয়ে পড়লে জাকির ও তার স্ত্রী ইরানি বেগম (২৫) এর শরীর ঝলসে যায়।
তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে লোহাগড়াস্থ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ঝলসে যাওয়া ওই দুজনকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 