News Bangla 24 BD | ঢাকা অ্যাটাকের সিক্যুয়েল নির্মাণের ইচ্ছে আছে: দীপন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঢাকা অ্যাটাকের সিক্যুয়েল নির্মাণের ইচ্ছে আছে: দীপন


ঢাকা অ্যাটাক ছবিটি এখনো দাপটের সঙ্গে ব্যবসা করে চলেছে। মুক্তির তিন দিনেই ছবিটি আয় করেছে আট কোটি টাকা। এছাড়াও দর্শকদের প্রশংসায় ‘ঢাকা অ্যাটাক’। এরইমধ্যে ছবিটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা এসেছে। নির্মাতা দীপঙ্কর দীপন নিজেই জানিয়েছেন এ খবর।

তিনি আরো বলেন এই ছবিটি নিয়ে আমাদের ৩ মাসের পরিকল্পনা রয়েছে। বিশ্বব্যাপী চলচ্চিত্রটি মুক্তি দেবো। চলচ্চিত্রটির মাধ্যমে বিশ্বকে জানিয়ে দেবো আমাদের পুলিশরা বেশ শক্তিশালী। এছাড়া ঢাকা অ্যাটাকের দ্বিতীয় সিক্যুয়েল নির্মাণ করার ইচ্ছে আছে। ‘ঢাকা অ্যাটাক-২’ এর জন্য প্রস্তুতি নিচ্ছি, এটির জন্য দীর্ঘ সময় লাগবে না। ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে যারা ছিল তারাই সিক্যুয়েলে থাকবে। আশা করি ‘ঢাকা অ্যাটাক-২’ ও দর্শকদের থেকে অনেক সাড়া পাবে।

ছবিটি মুক্তির পরপরই পাইরেসির চেষ্টা হয়েছে। এ বিষয়ে পরিচালক বলেন, ‘আমাদের দেশে প্রায়ই ছবি পাইরেসি হয়ে যায়। এই ছবির জন্য সাইবার ক্রাইম ইউনিটে ১৬ জন সদস্য কাজ করছেন। এরইমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি মোবাইল ফোন দিয়ে ছবিটি ভিডিও করছিলেন। পুলিশের কাছে সে ক্ষমা চেয়েছে এবং তাকে ছেড়েও দেয়া হয়েছে। তার ফোনে ধারণকৃত ভিডিওটি ডিলিট করা হয়েছে। যারাই পাইরেসি করার চেষ্টা করবে তারা কেউই ক্ষমা পাবে না।’

‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, আলমগীর, আফজাল হোসেন, অভিনেত্রী নওশাবা, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ ও তাসকিন রহমান। সানী সানোয়ারের মূল ভাবনা ও কাহিনী রচনায় ‘ঢাকা অ্যাটাক’ ছবিটির পরিবেশনা সংস্থা টাইগার মিডিয়া।

গত ৬ অক্টোবর মুক্তি পাওয়া এ ছবিটি প্রযোজনা করেছে থ্রি-হুইলারস লিমিটেড, স্প্ল্যাশ মাল্টিমিডিয়া ও ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড

এ বিভাগের অন্যান্য সংবাদ