তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও রাজাকারদের দমন দেশে শান্তি আনবে আর সমাজতন্ত্র সকলের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবে।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাসদ কার্যালয়ে ‘রুশ বিপ্লবের শতবর্ষ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের রক্তে লেখা বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সমাজতন্ত্র গ্রথিত, যার মূললক্ষ্য শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য অর্জনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আর এ কাজে শান্তি বিনষ্টকারী জঙ্গি ও দেশবিরোধী রাজাকারদের কোনো স্থান নেই।
জাসদ মহানগর আহ্বায়ক মীর হোসাইন আকতারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আব্দুল হাই তালুকদার, এডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, লোকমান আহমেদ, ওবায়দুর রহমান চুন্নু প্রমুখ।

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের 