News Bangla 24 BD | সুপ্রিম কোর্ট প্রশাসনের শীর্ষ পদগুলোতে রদবদল - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

সুপ্রিম কোর্ট প্রশাসনের শীর্ষ পদগুলোতে রদবদল


সুপ্রিম কোর্ট প্রশাসনের শীর্ষ পদে রদবদল করা হয়েছে। এ সংক্রান্ত রদবদলের নথিতে অনুমোদন দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিয়া। রদবদল আদেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেনসহ ১০ কর্মকর্তাকে বদলি করা হয়।
আজ রবিবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করেছে।
প্রধান বিচারপতি এস কে সিনহা ছুটিতে যাওয়ার পরই সুপ্রিম কোর্ট প্রশাসনের শীর্ষ পদগুলোতে রদবদলের বিষয়টি নিয়ে আলোচনা হয়। ছুটিতে যাওয়ার প্রায় ২ সপ্তাহ পর ওই রদবদল করা হলো।
প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাওয়ার পূর্বে প্রশাসনে এই রদবদল নিয়ে খোলা চিঠিতে বলেছিলেন, প্রধান বিচারপতির প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি কিংবা সরকারের হস্তক্ষেপ করার কোনো রেওয়াজ নেই। তিনি শুধুমাত্র দৈনন্দিন কাজ করবেন। এটিই হয়ে আসছে। প্রধান বিচারপতির প্রশাসনে হস্তক্ষেপ করলে এটি সহজেই অনুমেয় যে, সরকার উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে। এবং এর দ্বারা বিচার বিভাগ ও সরকারের মধ্যে সম্পর্কের আরও অবনতি হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ