News Bangla 24 BD | রাতে কমতে পারে টানা বৃষ্টি - News Bangla 24 BD
News Head
 সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ শনিবার রাতে বৃষ্টি কমতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, দেশের দক্ষিণ অঞ্চলের বৃষ্টিপাত রাত নাগাদ কমে আসবে। তবে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

গত দুই দিনের টানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তলিয়ে গেছে বিভিন্ন সড়ক। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২৪ ঘণ্টায় বিভাগীয় শহরগুলোর মধ্যে খুলনায় ১৬৩, বরিশালে ১৮৬, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ১০০ চট্টগ্রামে ১০ ও সিলেটে ৮ ও রংপুরে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. সারোয়ার আলম বলেন, নিম্নচাপের কারণে আজ শনিবারও বৃষ্টিপাত থাকতে পারে, কোথাও থেমে থেমে, তবে কোথাও টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে । শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য ৩ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা ছিল।

আজ শনিবার রাজধানীতে মুষলধারায় বৃষ্টি হওয়ায় অনেকের কর্মক্ষেত্রে যেতে বেগ পেতে হয়। অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। নগরীর কিছু কিছু সড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। মতিঝিলে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা গোবিন্দ চন্দ্র দে বলেন, সামান্য বৃষ্টিপাতেই মতিঝিল, দিলকুশা, ফকিরাপুল, গুলিস্তান, পল্টন, সায়দাবাদসহ সচিবালয় ও আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ