গাজীপুরে খানা-খন্দে ভরা সড়ক-মহাসড়ক, নেই পানি নিস্কাশন ব্যবস্থা
ছোট-বড় বিভিন্ন আকারের খানা-খন্দে ভরা গাজীপুরের বিভিন্ন সড়ক-মহাসড়কে দুই দিনের টানা বৃষ্টিতে জমে থাকা পানির কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী সাধারণসহ পরিবহন শ্রমিকরা। সরেজমিনে শনিবার সারাদিন ওই দৃশ্য পরিলক্ষিত হয়।
সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার সাংবাদিকদেরকে জানান, ঢাকা-টাঙ্গাইল সড়কে নির্মাণ কাজ চলছে। কাজেই ছোট-বড় নানা আকাড়েরর খানা-খন্ডে ভরা সড়কটিতে ২ দিনের টানা বৃষ্টির করণে পানিজমে একাকার। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়- বৃষ্টির কারণে ইঞ্জিনে পানি ঢুকে অনেক গাড়ি রাস্তায় বিকল হয়ে পড়ছে। এতে সহজে রাস্তার যানজট সরানো কঠিন হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে আমারা হিমশিম খাচ্ছি।
তিনি আরো জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী শিল্প এলাকা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ সড়কে যে তীব্র যানজট, তা যাত্রী সাধারণ ও পরিবহন কর্মীদেরকে ব্যাপক ভোগাচ্ছে। মূলত সড়কের খানা-খন্দ সংস্কার ও বৃষ্টির পানি নিস্কাশন করতে না পারলে এই পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনা সহজ হবে না।
বশির আহাম্মেদ নামের জনৈক যাত্রী জানান- তার ছেলে উত্তরা যাওয়ার উদ্দেশ্যে জয়দেবপুর থেকে গাড়িতে উঠে সকাল ৭টায়। সে আধা ঘন্টার পথ সাড়ে পাড়ি দেয় সাড়ে ৪ ঘন্টায়। যানজটের তীব্রতা এতো বেশী যে তা সকলের সকল কাজের অন্তরায় হয়ে দাড়িয়েছে।
যাত্রীসাধারণের দাবি রাস্তা-ঘাটের খানা-খন্দ দূরীকরণ এবং বৃষ্টির পানি অতিদ্রুত নিস্কাসনের ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে।
তারা বলেন- গাজীপুর থেকে কয়েক হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা ঢাকায় গিয়ে অফিস করেন। রাস্তার অবস্থার কারণে তারা যথা সময়ে অফিস-আদালতে পৌছাতে পারছেন না। ফলে তাদের অনেক অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে। তারা সরকারের যথাযথ বিভাগের সু-নজর কামনা করছেন।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 