News Bangla 24 BD | রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রতিবেশী চার দেশের সহায়তা চায় বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রতিবেশী চার দেশের সহায়তা চায় বাংলাদেশ


রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে এবং এই সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে এমন চার দেশের সহায়তা চেয়েছে বাংলাদেশ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারত, চীন, থাইল্যান্ড ও লাওসের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে এই সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠকে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াংসহ অন্য দুই দেশের রাষ্ট্রদূত ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ফেরানোর প্রশ্নে বাংলাদেশের দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় উদ্যোগের বিস্তারিত কূটনীতিকদের অবহিত করেন। রোহিঙ্গা বোঝা লাঘবে বিশেষ করে ১০ লাখের বেশি মিয়ানমার নাগরিকের অস্থায়ী আশ্রয় গ্রহণে বাংলাদেশ যে গভীর সঙ্কটে পড়েছে তার বিস্তারিতও তুলে ধরেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্সিয়াল বিবৃতির কথা তুলে ধরে রোহিঙ্গা সংকটে সহযোগিতা ও স্থায়ী সমাধানে সহায়তার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। আগামী সপ্তাহে তার নির্ধারিত মিয়ানমার সফরে যাচ্ছেন না বলে জানান। তিনি বলেন, আগামী ২০-২১ নভেম্বর আসেম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হয়ে রয়েছে। ওই সময়ে চীন, জাপান, জার্মানি ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশ সফর করবেন। তিনি আসেম পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আলোচনা ও ব্যবস্থা চূড়ান্ত করতে আগামী ২২-২৩ নভেম্বর মিয়ানমার সফরে যেতে আগ্রহী বলেও বৈঠকে জানান।
বৈঠকে মিয়ানমারের সীমান্ত লাগোয়া ওই চার দেশের মিশন প্রধানরা বাংলাদেশের অবস্থানের বিষয়টি তাদের সরকারকে জানাবেন বলে জানান। তবে তাদের পক্ষ থেকে এই ইস্যুতে কি সহায়তা দেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ