News Bangla 24 BD | দেশকে নিয়ে সব সময় ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

দেশকে নিয়ে সব সময় ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী


ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় অভিযুক্ত টিটু রায়কে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রংপুরের পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা মঙ্গলবার দুপুরে পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা বলেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রামের আত্মীয় বৈকান্ত চন্দ্র রায়ের ছেলে কৈলাশ চন্দ্র রায়ের বাড়ি থেকে টিটুকে গ্রেফতার করা হয়েছে।
পরে পাগলাপীর হরকলি ঈদগাহ মাঠে জেলা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এর সাথে বাড়ছে ষড়যন্ত্র। রামু ও নাসিরনগরের মতো রংপুরের ঠাকুরপাড়ার হিন্দুপল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা পূর্বপরিকল্পিত। সব কিছুই ষড়যন্ত্রের অংশ।
রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি, পুলিশের আইজিপি শহীদুল হক, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি প্রমুখ।
প্রসঙ্গত, ফেসবুকে ধর্মীয় কটুক্তির ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রংপুরে পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় পুলিশ ও সংঘবদ্ধ দুর্বৃত্তদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক যুবক নিহতসহ আহত হয় অর্ধশতাধিক। এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু রাফা মো. আরিফকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ