News Bangla 24 BD | মঙ্গলবার জোড় ইজতেমার মোনাজাত - News Bangla 24 BD
News Head
 বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’

স্টাফ রিপোর্টার, টঙ্গী : টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বীদের গুরুত্বপূর্ণ বয়ান ও মুসল্লীদের জিকির আসকারের মধ্যদিয়ে গতকাল রোববার জোড় ইজতেমার তৃতীয় দিন শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হয়েছে। রোববার রাতে এশার নামাজের পর থেকে অধিকাংশ মুসল্লি নফল এবাদত, তাসবিহ-তাহলিল ও জিকির আসকারের মধ্যদিয়ে সময় অতিবাহিত করছেন। প্রতিটি খিত্তার জিম্মাদারের মাধ্যমে মুসল্লিদের তাবলীগের মূল বিষয়বস্তু এর সুফল ও ধর্মীয় আদেশের ব্যাপারে তালিম দেয়া হয়। আগামীকাল মঙ্গলবার জোহরের নামাজের পূর্বে ১২ থেকে সাড়ে ১২ টার মধ্যে জোড় ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্টিত হবে বলে ধারনা করা হচ্ছে। আখেরী মোনাজতের মধ্যদিয়ে জোড় ইজতেমা শেষ হবে। ১২ জানুয়ারী থেকে ১৪ জানুয়ারী ২০১৮ প্রথম পর্ব এবং ১৯ জানুয়ারী থেকে ২১ জানুয়ারী ২০১৮ অনুষ্টিত হবে বিশ্ব মুসল্লিম উম্মাহর মহামিলন মেলা বিশ্ব ইজতেমা। ১৪ এবং ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে আগামী দু’পর্বের বিশ্ব ইজতেমা। তাবলীগের ৬ উসূলের (মৌলিক বিষয়ে) উপর গতকাল বাদ ফজর গুরুত্বপূর্ণ বয়ান করেন শীর্ষ মুরুব্বীরা। বাদ ফজর বয়ানের বাংলা তর্জমা করা হয়।
মুরব্বীদের বয়ান চলাকালে পুরো ইজতেমা ময়দান জুড়ে পিনপতন নীরবতা নেমে আসে। মুসল্লীদেরকে অধিক মনযোগসহকারে শীর্ষ মুরব্বীদের গুরত্বপূর্ণ বয়ান শুনতে দেখা গেছে। তৃতীয় দিনেও ইজতেমাস্থলে মুসল্লিদের যাতায়াত অব্যাহত ছিলো। জোড় ইজতেমা উপলক্ষে শিল্পনগরী টঙ্গী এখন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ আগমন অব্যাহত থাকবে।
বিশ্ব ইজতেমার মুরুব্বি মাওলানা মো. গিয়াস উদ্দিন জানান, বিশ্ব ইজতেমা সুন্দর ও সফল ভাবে শেষ করার জন্য প্রতি বছর টঙ্গীর ঐতিহ্যবাহী তুরাগ নদের তীরে ৫ দিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়। এবার জোড় ইজতেমায় দেশের ৬৪ টি জেলার আড়াই থেকে তিন লাখ মুসল্লি¬ অংশ নিয়েছেন। তিনি আরো জানান, কালেমা, নামাজ, ইমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্য এবং মেহনত সম্পর্কে জোড় ইজতেমায় মুরুব্বিরা দাওয়াতের মাধ্যমে মৌলিক বিষয়াদির ওপর বয়ান করবেন। বিভিন্ন মেয়াদে ৩ চিল্ল¬াধারী মুসলি¬রা এ জোড় ইজতেমায় অংশ নেন। জোড় ইজতেমা শেষে মুসল্লিরা দেশ-বিদেশের বিভিন্ন এলাকায় তাবলিগী কাজে ছড়িয়ে পড়েন।
উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান ঃ
মুসল্লিদের উদ্দেশ্যে কালেমা, নামায, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও দাওয়াতে তাবলীগের মেহনতের উপর গুরুত্বপূর্ণ বিস্তারিত বয়ান করা হয়। বয়ানে বলা হয়, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। মহান আল্লাহ্র কাছে আমল ছাড়া দুনিয়ার জিন্দিগীর কোন মূল্য নাই। দুনিয়ার কামাই রোজগার দুনিয়াতেই কাজে লাগবে, আখেরাতে কোন কাজে আসবে না। যখন মায়ের পেটে ছিলাম তখন বুঝতে পারি নাই পৃথিবী যে এতো বড়। আবার পৃথিবী থেকে বুঝতে পারছিনা যে আখেরাত কত বড়। বয়ানে আরো বলা হয়, জান্নাত হলো চিরস্থায়ী শান্তির জায়গা। মানুষ যদি মহান আল্লাহ্’র হেদায়েতনামা মেনে চলে তাহলে দুনিয়া ও আখেরাতে কামিয়াব হবে। দুনিয়ার মানুষকে আল্লাহ্’র পথে ডাকার জন্য যুগে যুগে নবী রাসুল পাঠানো হয়েছে এবং আল্লাহ্ প্রদত্ত জীবন বিধানও পাঠানো হয়েছে। দাওয়াতের মাধ্যমে মানুষের ইমান মজবুত হয়। ইমান মজবুত হলে আল্লাহ্’র সাথে সম্পর্ক গড়ে উঠে। আল্লাহ্’র সাথে সম্পর্ক গড়ে উঠলে দুনিয়া ও আখেরাতে কামিয়াবী হয়। এছাড়াও তালিম ও দাওয়াতের কাজ হলো যারা দাওয়াতের মেহনত করতেছি তাদের জীবনে দ্বীন জিন্দা হওয়া, আখলাক জিন্দা হওয়া। নবী করিম (সা.) দাওয়াতে মেহনতের কাজ করতে ছিলেন। সাহাবায়ে (রা.) আজমাঈন বড় কোরবানীর সাথে বড় কষ্টে মক্কা মুকাররমার মধ্যে দাওয়াতে মেহনতের কাজ করেছেন। মানুষকে দ্বীনের দিকে ডাকতে ছিলেন। কিন্তু মক্কাবাসী এটাও পছন্দ করতো না। পরে আল¬াহ তা’য়ালার পক্ষ থেকে হিজরতের হুকুম এলো। তিনি আরও বলেন, আমাদেরকে তো অল্প সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য দাওয়াতের কাজে যেতে বলা হয়। কিন্তু নবী করিম (সা.) ও সাহাবায়ে কেরামগণ (রা.) সব কিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় গেছেন। পরিবেশ পরিজন, সহায় সম্বল, বাড়িঘর সব কিছু রেখে মক্কা থেকে মদিনায় হিজরত করে দাওয়াতের কাজ করেছেন।
ময়দানে চারপাশের রাস্তায় যত্রতত্র দোকান ঃ ইজতেমা ময়দানের চারপাশের রাস্তায় হরেক মালের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এতে বাটাগেট, টঙ্গী-কামারপাড়া রোড, টঙ্গী ময়মনসিংহ মহাসড়কসহ যত্রতত্র দোকানপাট বসানোর ফলে ইজতেমায় আগত মুসল্লি¬দের ময়দানে প্রবেশ করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে প্রশাসনিক ভাবে কোন কার্যকর ভুমিকা চোখে না পরায় ইজতেমায় আগত অনেক মুসল্লি ক্ষোভ প্রকাশ করেছেন।
মোবাইল চার্জ ৩০ টাকা : ইজতেমায় আসা মুসল্লিদের জন্য মোবাইল চার্জের একাধিক দোকান খোলা হয়েছে। সেখানে প্রতি ঘন্টায় ২০/৩০ টাকায় চার্জ দেওয়া যাচ্ছে। চার্জের এক দোকান মালিক জানান, গত বৃহস্পতিবার থেকে মোবাইল চার্জের দোকান দিয়ে এ পর্যন্ত প্রায় ১০/১৫ হাজার টাকা আয় করেছি। এছাড়াও আশপাশের এলাকায় যত্রতত্র ভাসমান খাবার হোটেল বিভিন্ন পন্যসামগ্রীর দোকান বসানো হয়েছে। অপরদিকে আইন প্রয়োগকারী সংস্থার কর্তব্যরত সদস্যরা বিভিন্ন অপরাধে গত ৩ দিনে ১৫ জনকে গ্রেফতার করেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
চারদিকে ধুলোবালি ঃ ইজতেমা ময়দানের চারপাশে উড়ছে ধুলো। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং ঢাকা ওয়াসা ধুলোবালি নিয়ন্ত্রণে আশপাশের রাস্তাগুলোতে পানি ছিটানোর কথা থাকলেও তা না করায় মুসল্লিদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যেসব মুসল্লিরা এ্যাজমা বা শ্বাস কষ্টের রোগী তাদেও অবস্থা বেগতিক। এছাড়া ধুলোবালির কারনে অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে।
বিশুদ্ধ পানি ও পয়:নিস্কাশন ব্যবস্থা ঃ ইজতেমা ময়দানে পর্যাপ্ত সুপেয় বিশুদ্ধ ও ওজু গোছলের পানিসহ প্রচুর পরিমান টয়লেট ও গোসলখানা স্থাপন করায় মুসল্লিরা নিরাপদে এবং সুষ্টভাবে ওজু গোসলসহ পয়:নিস্কাশন কাজটি সারতে পারছেন বলে তারা জানিয়েছেন। তবে টয়লেটগুলো পরিস্কার পরিছন্ন থাকলে আরো ভালো হতো বলে মুসল্লিরা দাবী করেন। গোসলখানা ও টয়লেটগুলো দীর্ঘদিন অযতেœ অবহেলায় পড়ে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
আইন-শৃংখলা ঃ প্রতিবারের চেয়ে এবারের জোড় ইজতেমায় জেলা প্রশাসন তাদের আইন শৃংখলাবাহিনী দিয়ে ময়দানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ফলে চুরি ছিনতাই বা অন্যান্য অপরাধমুলক কর্মকান্ড নেই বললেই চলে বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বীগন।

এ বিভাগের অন্যান্য সংবাদ