News Bangla 24 BD | রাষ্ট্রপতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন আগামীকাল - News Bangla 24 BD
News Head
 বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’

রাষ্ট্রপতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন আগামীকাল


কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার এই সফরকে সামনে রেখে উখিয়ায় রাষ্ট্রপতির নিরাপত্তাসহ সার্বিক প্রটোকল পরিচালনা করতে প্রশাসন ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

আগামীকাল রোববার বিকালে আবদুল হামিদ ঢাকা থেকে কক্সবাজারে যাবেন বলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে। ওই দিন রাষ্ট্রপতি রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মার্মা জানান, রাষ্ট্রপতি দুপুর দেড়টার দিকে ইনানীতে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বেওয়াচ পৌঁছাবেন। সেখান থেকে তিনি সড়কপথে উখিয়ার বালুখালী ২নং অস্থায়ী রোহিঙ্গা শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিদর্শন করবেন। পরে রাষ্ট্রপতি উখিয়ার ইনানী হোটেল রয়েল টিউলিপে অনুষ্ঠিতব্য ২৯টি দেশের নৌবাহিনীর প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, মিয়ানমারে নির্যাতনের মুখে গত তিন মাসে পালিয়ে আসা ৬ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নিয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেপ্টেম্বরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারাও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ