News Bangla 24 BD | ময়মনসিংহে অস্ত্র তৈরির কারখানা সন্ধান - News Bangla 24 BD
News Head
 ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

ময়মনসিংহে অস্ত্র তৈরির কারখানা সন্ধান


ময়মনসিংহে একটি আধুনিক অস্ত্র তৈরির কারাখানার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার সকালে শহরের আকুয়ায় নাছিরাবাদ কলেজ সংলগ্ন একটি বাড়িটিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানা থেকে সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব ১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানান, শহরের মিলনবাগে নাসিরাবাদ কলেজ মাঠ এলাকায় মইনউদ্দিন আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জামসহ সোহেল মিয়া (২২) ও হাবিব (২৫) নামে দুই জনকে আটক করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা শরিফুল বলেন, আটককৃতরা মইনউদ্দিনের বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে অস্ত্র তৈরি ও বিক্রি করছিলেন এমন গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালান। সেখানে একটি সুরক্ষিত ঘরের চৌকির ওপর থেকে উদ্ধার করা হয়েছে ৪টি পিস্তল, ৭টি গুলি, ৪টি ম্যাগাজিন ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম।’

এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারসহ আরও অস্ত্রের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আজ বেলা ১২টায় সংবাদ সন্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ