News Bangla 24 BD | কাজলের নতুন মিশন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। চলতি বছর ‘কয়েদী ১৫০’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘বিবেগম’, ‘মার্শাল’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী।

বর্তমানে ‘এমএলএ’ ও ‘প্যারিস প্যারিস’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কাজল।

এদিকে অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে তেলেগু ভাষায় সিনেমা ‘ও’। এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করছেন প্রশান্ত ভার্মা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক অনেক আগে থেকেই চেষ্টা করে আসছিলেন সিনেমাটিতে কাজলকে নিতে। এ অভিনেত্রীরও চরিত্রটি পছন্দ তবু বারবার পরিচালকে ফিরিয়ে দেন তিনি। কারণ এতদিন কাজলের শিডিউল ফাঁকা ছিল না। সর্বশেষ ব্যাটে বলে মিলে যাওয়ায় সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন কাজল।

সিনেমাটিতে শরওয়ানন্দের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন কাজল। এছাড়াও অভিনয় করবেন অভিনেত্রী নিথিয়া মেনন, মুরালি শর্মা, শ্রীনিবাস প্রমুখ। আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ