News Bangla 24 BD | জীবিত মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে সংরক্ষণ করা হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - News Bangla 24 BD
News Head
 ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

জীবিত মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে সংরক্ষণ করা হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


ত্রিশাল প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, জীবিত মুক্তিযোদ্ধার বক্তব্য টেপ রেকর্ড করে সংরক্ষণ করা হবে এবং তা একত্রিত করে ইতিহাস হিসেবে সংরক্ষণ করে রাখা হবে। কারণ মরে গেলে নিজের ইতিহাস অন্য কেউ সঠিকভাবে বলতে পারবেনা মুক্তিযোদ্ধাদের জন্য আধুনিক পদ্ধতিতে চূড়ান্ত সনদ ও পরিচয়পত্র তৈরি করা হবে। এই পরিচয়পত্র জালিয়াতি করা যাবে না বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ত্রিশাল ইউনিট কমান্ড ময়মনসিংহ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা আবসনপল্লী তৈরি করা হবে।
এছাড়া, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষন করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কবরসমূহ পাকা করে একই ডিজাইনে সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হয়েছে। যাতে শত বছর পরেও জাতির ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সমাধিতে সম্মান জানাতে পারে।
তিনি আরোও বলেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মুক্তিযোদ্ধাদের গৌরবময় ভূমিকার পাশাপাশি যুদ্ধাপরাধীদের ঘৃণ্য তৎপরতার কথাও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার- আবু জাফর রিপন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর একাত্তরে বাঙালির মুক্তির সংগ্রামে জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের গৌরবজ্জ্বল ভূমিকাকে বিশদভাবে পাঠ্য পুস্তকে লিপিবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু, একাত্তরের যুদ্ধাপরাধী কারা ছিল, তাদের কতটা ঘৃণ্য ভূমিকা ছিল, কি পরিমাণ বর্বরতা, নৃশংসতা তারা সংঘটিত করেছিলো- তা নতুন প্রজন্ম জানতে পারছে না।’
তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ও পুর্ণাঙ্গ ইতিহাস জানানোর জন্যই সরকার ঘৃন্য কর্মকান্ডের কথা পাঠ্য পুস্তকে অন্তর্ভূক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান- আশরাফুল ইসলাম মণ্ডল, ত্রিশাল পৌর মেয়র- এ.বি.এম আনিছুজ্জামান আনিছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- জাকির হোসেন, বীরমুক্তিযোদ্ধা শেখ হারুন, মুক্তিযোদ্ধা কামাল পাশা, মুক্তিযোদ্ধা নুরুল মোমেনসহ ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দগণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ