কোহলিকে ভালোবাসেন বিশ্বসুন্দরী মানুষি
শুধু ভারত নয় বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন তিনি। এই ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার এমনটাই গুঞ্জন। কিন্তু তাদের মাঝে তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটেছে।
আর সেই তৃতীয় ব্যক্তি হলেন সদ্য ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী মানুষি শিলার। তিনি বলেছেন, ‘আমি বিরাট কোহলিকে ভালোবাসি।’
গতকাল বৃহস্পতিবার সিএনএন ও নিউজ এইটিন আয়োজিত ‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার ২০১৭’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসেছিলেন বিরাট কোহলি আর মানুষি শিলার। এখানে সংবাদমাধ্যমের কাছে নিজের এ কথা ছাড়াও কিছু কথা শেয়ার করেন মানুষি।
সেখানেই বিরাটকে ভালোবাসা আর ভালো লাগার কারণ ব্যাখ্যা করে মানুষি বলেন, ক্রিকেটার হিসেবে বিরাট খুবই সফল। তার খেলা দেখে সব সময় মুগ্ধ হই। গত কয়েক বছর একের পর এক রেকর্ড নিজের ঝুলিতে ভরেছেন তিনি। বিরাটের এই সাফল্য আমাকে মোহিত করেছে।
এবার কী করবেন ভারতীয় ক্রিকেট দলের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ বিরাট? আনুশকাকে বিয়ের সিদ্ধান্তের ব্যাপারে নতুন করে আরেকবার ভাববেন? আর এ কথা শোনার পর আনুশকা শর্মার প্রতিক্রিয়া কী হওয়া উচিত? তবে বিরাটের কাছের মানুষজন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, বিরাট কিন্তু আনুশকার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন। সামনেই বিয়ে করছেন তারা। দুজনই কাজ থেকে কিছুদিনের জন্য ছুটি নিচ্ছেন।
বিরাট কোহলি ও মানুষি শিলার— দুজনই এখন বিশ্বের কাছে ভারতকে মর্যাদার আসনে বসিয়েছেন বলে মনে করছেন অনেকে। তারা দুজনই এখন বিশ্বের কাছে ভারতের শুভেচ্ছাদূত। সূত্র: হিন্দুস্তান টাইমস

ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি
বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’
বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার
বিশ্বকাপে মেয়েকে মিস করছেন বাবা, কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা
বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?
হবু বউ ব্রাজিল ভক্ত, ভেঙে গেল বিয়ে!
শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? 