News Bangla 24 BD | যেসব হলে পরীর ‘ইনোসেন্ট লাভ’ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঢাকাই চলচ্চিত্রের নজরকাড়া গ্ল্যামারকন্যা পরীমনি অভিনীত সিনেমা ‘ইনোসেন্ট লাভ’। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ। সিনেমাটি আগামীকাল শুক্রবার সারাদেশে ৫৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন এর প্রযোজক রমিজ উদ্দিন।

জাহিন চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে পরী-জেফ ছাড়াও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলা।

এ প্রসঙ্গে সিনেমা পরিচালক অপূর্ব রানা বলেন, ‘‘ইনোসেন্ট লাভ’ সিনেমাটি আমরা বেশি হলে মুক্তি দিতে চাচ্ছি না। শুধু ভালো হলগুলোতে এ সিনেমাটি মুক্তি দিচ্ছি। এখন পর্যন্ত ৫৮টি হল বুকিং করা হয়েছে।’’

২০১৪ সালের শুরুর দিকে রাজধানীর উত্তরায় মহরতের মাধ্যমে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। এতে মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে। জাবেদ আহমেদ কিসলু ও রুমী সেনের কম্পোজিশনে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, পড়শী, রাজিব, মুন, লিজা, তানজিন রুমা ও রুপম।

যেসব হলে মুক্তি পাচ্ছে ‘ইনোসেন্ট লাভ’
১. মধুমিতা, ঢাকা। ২. সনি, ঢাকা। ৩. চিত্রামহল, ঢাকা। ৪. আনন্দ, ঢাকা। ৫. বিজিবি, ঢাকা। ৬. মুক্তি, ঢাকা। ৭. সেনা, ঢাকা। ৮. গীত, ঢাকা। ৯. রাজমনি, ঢাকা। ১০.পুরবী, ঢাকা। ১১. নিউ গুলশান, জিঞ্জিরা। ১২. রানী মহল, ডেমরা। ১৩. চম্পাকলি, টঙ্গী। ১৪. বর্ষা, জয়দেবপুর। ১৫. চাঁদ মহল, কাচপুর। ১৬. নিউ মেট্রো, নারায়ণগঞ্জ। ১৭. চন্দ্রিমা, শ্রীপুর। ১৮. মনিহার, যশোর। ১৯.নন্দিতা, সিলেট। ২০. বিজিবি,সিলেট। ২১. উপহার, রাজশাহী। ২২.পুরবী, ময়মনসিংহ। ২৩. শাপলা, রংপুর। ২৪. মডার্ন, দিনাজপুর। ২৫. বীণা, পাবনা। ২৬. অভিরুচি, বরিশাল। ২৭. শংখ, খুলনা। ২৮. চিত্রালী, খুলনা। ২৯. আলমাস, চট্টগ্রাম। ৩০. ঝংকার, পাচদোনা। ৩১. পান্না, মুক্তারপুর। ৩২. কাকলী, শেরপুর। ৩৩. রুপালী, কুমিল্লা। ৩৪. গ্যারিসন, কুমিল্লা ক্যান্ট। ৩৫. মানসী, কিশোরগঞ্জ। ৩৬. কেয়া, টাঙ্গাইল। ৩৭. হ্যাপী, লক্ষ্মীপুর। ৩৮. নবীন, মানিকগঞ্জ। ৩৯. পূর্বাশা, সান্তাহার। ৪০. তামান্না, সৈয়দপুর। ৪১. বনলতা, ফরিদপুর। ৪২. মাধবী, মধুপুর। ৪৩. পাল্কী, চান্দিনা। ৪৪. দরশন, ভৈরব। ৪৫. রাজিয়া, নাগরপুর। ৪৬. ছন্দা, পটিয়া। ৪৭. রাজ, কুলিয়ারচর। ৪৮.মেহেরপুর, মেহেরপুর। ৪৯. রুনা, চালাকচর। ৫০. সঙ্গীতা, সাতক্ষীরা। ৫১. ছন্দা, কালীগঞ্জ। ৫২. দিনান্ত, কেশরহাট। ৫৩. জনতা, জলঢাকা। ৫৪. লাইট হাউজ, পারুলিয়া। ৫৫. নসীব, সাপাহার। ৫৬. রাজু, ঈশ্বরদী। ৫৭. রংধনু, নজিপুর। ৫৮. সোনালী, ঘোড়াঘাট।

এ বিভাগের অন্যান্য সংবাদ